বরিশালে ইয়াবা মামলায় যুবলীগ নেতার ৮ বছরের কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ইয়াবা মামলায় যুবলীগ নেতার ৮ বছরের কারাদণ্ড

বরিশালে ইয়াবা মামলায় যুবলীগ নেতার ৮ বছরের কারাদণ্ড

বরিশালে ইয়াবা মামলায় যুবলীগ নেতার ৮ বছরের কারাদণ্ড




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রাম থেকে ইয়াবাসহ আটককৃত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহামুদ টিপুর ছোট ভাই যুবলীগ কর্মী মেহেদী হাসান ওরফে সাহেব সিকদারকে ৮ বছরের কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দণ্ডাদেশ দেয়া হয়। মেহেদী ওই গ্রামের মৃত হাসান মাহামুদ সিকদারের ছেলে।

 

 

একই মামলায় মেহেদীর সহযোগী কালাম ওরফে কালু হাওলাদারকে ২ বছরের কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের দণ্ডাদেশ দেন। কালাম মৃত জমসেদ হাওলাদারের ছেলে।

 

 

বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

 

 

আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নরসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় মেহেদী ও তার সহযোগী কালামকে আটক করে পুলিশ। আটক মেহেদীর শরীর তল্লাশী করে ৩০০ পিস এবং কালামের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

রাতেই হিজলা থানার এসআই ওবায়েদুল হক বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরের ২ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা একই থানার এসআই জাকির হোসেন ওই তিনজনকে অভিযুক্ত করে চার্জশীট দেন। ১২ জনের সাক্ষ্য শেষে ওই দুইজনকে কারাদণ্ড এবং অপর আসামি রিয়াজুল ইসলামকে খালাস দেন বিচারক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD