বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে ইউএনও’র বাসভবনে হামলা…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:55:02 pm, Thursday, 19 August 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পুলিশ ও ইউএনও বাদী হয়ে মামলা দুটি করেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা।

এদিকে হামলার ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে পুলিশ। আটককৃত সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পুলিশ সূত্র জানায়, ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে ফিরোজ, জেলা ছাত্রলীগের সহসভাপতি অলিউল্লাহ অলি, নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আটক করা হয়। এর আগে গতকাল রাতে ঘটনাস্থল থেকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বাবুকে আটক করে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা জানান, ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকে অভিযান চালু রয়েছে। পাশাপাশি এ হামলার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। একটির বাদী পুলিশ। অপর মামলাটি ইউএনও নিজেই করেছেন।

অপরদিকে নগরীর কালীবাড়ি রোডের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনের সামনে সকাল ১০টার দিকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেয়। পরে মেয়রের নির্দেশে বাস চলাচল শুরু হলে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যান।

এর আগে গতকাল বুধবার (১৮ জুলাই) দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফায় হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ এবং আনসার সদস্যসহ অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে ইউএনও’র বাসভবনে হামলা…

প্রকাশের সময় : 08:55:02 pm, Thursday, 19 August 2021