সংবাদ শিরোনাম:

বরিশালে আম্পান প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:38:50 pm, Thursday, 20 January 2022
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আম্পান প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী রোজিনা বেগমের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সমন জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

বরিশাল নগরীর জাগুয়া হাট এলাকার বাসিন্দা আরিফুর রহমান অভিযোগে জানান, অভিযুক্ত রোজিনা তার ব্যক্তিগতভাবে পরিচিত। তিনি ব্যক্তিগত প্রয়োজনে গতবছর ৫ অক্টোবর বরিশাল এসে দুইমাসের মধ্যে ফেরত দেয়ার শর্তে ১০ লাখ টাকা ধার নেন। টাকা ফেরত চাইলে তিনি গতবছর ৪ ডিসেম্বর পাওনা ১০ লাখ টাকার বিপরীতে চেক দেন। চেক নগদায়নের জন্য ৯ ডিসেম্বর ব্যাংকে জমা দেয়া হলে ব্যাংক হিসাবে শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় চেক প্রত্যাখ্যাত হয়।

গত ১৪ ডিসেম্বর এ ব্যাপারে লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি ধার শোধ করেননি। এ ব্যাপারে মামলা দায়ের হলে রোজিনাকে আদালতে হাজির হতে তার বিরুদ্ধে সমন জারি করল আদালত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরিশালে আম্পান প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : 09:38:50 pm, Thursday, 20 January 2022