বরিশালে আবাসিক হোটেলে তরুনীসহ ভাইস চেয়ারম্যান তাপসীর ভাই মিলন আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে আবাসিক হোটেলে তরুনীসহ ভাইস চেয়ারম্যান তাপসীর ভাই মিলন আটক

বরিশালে আবাসিক হোটেলে তরুনীসহ ভাইস চেয়ারম্যান তাপসীর ভাই মিলন আটক




নিজস্ব প্রতিবেদক॥  নগরীর নথুল্লাবাদের হোটেল শরীফ থেকে মেয়েসহ মিলন নামের এক যুবককে আটক করেছেন বিমানবন্দর থানা পুলিশ। আটককৃত যুবক বরিশালের চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা মৃত মতিন চেয়ারম্যান এর ছেলে এবং বর্তমান বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসীর ছোট ভাই এবং মেয়েটি বাবুগঞ্জের রাজপুত গ্রামের মো: মজিবর রহমানের কন্যা।

সূত্র জানায়, গত রবিবার সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশের একটি দল নথুল্লাবাদস্থ হোটেল শরীফে অভিযান চালালে সেখানের একটি কক্ষে মিলনকে নারীসহ আটক করেন বিমানবন্দর থানা পুলিশের উপ পরিদর্শক সাইদ।

এ সময়ে মিলনের সঙ্গে থাকা তরুনি অভিযোগ করলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। সূত্র আরো জানায়, থানায় নিয়ে যাওয়ার পর উভয়ের পরিবারের লোকজন সেখানে আসেন। একপর্যায়ে ওই তরুনীর সাথে মিলনের বিয়ের কথা হয়। কিন্তু মেয়ে পক্ষের দাবী দেনমোহর ১০ লাখ টাকা করতে হবে।

এতে বাধ সাধেন মিলনের পরিবার। তারা ৫ লাখ টাকা দেনমোহর ঠিক করে বিয়ে করাতে চান। তবে মেয়ে পক্ষের লোকজন তাতে সায় না দেয়ায় রবিবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারায় মিলনকে আসামী করে মামলা দায়ের করেছেন ওই তরুনী (১৯)। ওই কন্যার স্বজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত মিলনের সাথে প্রেমের সম্পর্ক থাকায় গত রবিবার বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবুগঞ্জ এর রাজপুর গ্রামের বাসিন্দা মোঃমজিবর রহমানের মেয়ে আয়শা (ছদ্মনাম)কে হোটেল শরীফে নিয়ে আসেন মিলন।

কিন্তু সারাদিন অতিবাহিত হয়ে গেলেও মিলন তাকে বিবাহ না করলে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে যেতে চায় ওই তরুনী। এ খবর পায় থানা পুলিশ।

পরে এয়ারপোর্ট থানার একটি টিম হোটেল শরীফে গিয়ে তাদের আটক করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই সাইদ জানান, মিলনের বিরুদ্ধে ৯/১ ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD