বরিশালে আবারো নৌ পুলিশের ওপর জেলেদের হামলা,আহত ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে আবারো নৌ পুলিশের ওপর জেলেদের হামলা,আহত ১

বরিশালে আবারো নৌ পুলিশের ওপর জেলেদের হামলা,আহত ১

বরিশালে আবারো নৌ পুলিশের ওপর জেলেদের হামলা,আহত ১




থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর এলাকার মেঘনা নদীতে নৌ পুলিশের মা ইলিশ রক্ষা অভিযান কালে আবারো নৌ পুলিশের ওপর হামলা চালিয়েছে স্থানীয় জেলেরা।

 

হিজলা উপজেলার বদরপুর এলাকাসংলগ্ন মেঘনা নদীতে ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে মা ইলিশ রক্ষা অভিযানে নামে নৌ পুলিশের একটি টিম। ইলিশ ধরতে থাকা জেলেদের ধাওয়া দিলে জেলেরা পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই জেলেরা সংঘবদ্ধ হয়ে ট্রলারে এসে নৌপুলিশের টিমের ওপর হামলা চালায়।

 

 

এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জেলেদের নিক্ষিপ্ত ইট-পাটকেলে পুলিশের এক সদস্য মোঃ রাসেল আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশের ইনচার্জ বেলাল হোসেন জানায়, মেঘনা নদীতে তাদের আবুপুর-হরিনাথপুর ভাসমান নৌ ইউনিট-১ নামে একটি টিম টহলে নামলে বদরপুর নামক মেঘনা নদীতে জেলেদের মাছ ধরতে দেখে ধাওয়া করে।

 

এসময় জেলেরা পালিয়ে গেলেও কিছুক্ষণ পরে অন্তত ৮ থেকে ১০ ট্রলার একযোগে এসে তাদের ঘিরে ধরে এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন পাল্টা প্রতিরোধ ও আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছুড়েছে। তবে এতে জেলেদের কেউ আহত না হলেও তারা পিছু হঠতে বাধ্য হয়েছে।

 

 

এ সময় জেলেদের ছোড়া ইটের আঘাতে নৌ পুলিশের রাসেল নামের এক সদস্য হাতে আঘাত পেয়েছেন। সে হিজলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছেন। অভিযানিক টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উক্ত ঘটনার পরে মুলাদী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃমতিউর রহমান ঘটনার স্থানে পরিদর্শনে যান এবং পরিদর্শন শেষে জানান, নদীর পরিস্থিতি ভালো না আবুপুর নামক নদীতে জেলেদের মেলা বসে। বাকি কটা দিন প্রশাসনকে আরো কঠোর ভাবে অভিযান পরিচালনা করতে হবে। তা নাহলে আরো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD