সংবাদ শিরোনাম:

বরিশালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:51:28 pm, Thursday, 23 November 2023
  • 18 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো বরগুনা জেলার বামনা থানাধীন ঢুষখালী গ্রামের আঃ কাদের ওরফে ধলু খাঁর ছেলে মোঃ বেল্লাল (৩৩) ও একই জেলার সোনাখালী গ্রামের মোঃ রত্তন হাওলাদার এর ছেলে মোঃ মিলন হাওলাদার (২৮)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বরিশাল নগরের বান্দরোডস্থ ১০ এপিবিএন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা এ তথ্য জানিয়েছেন।

অভিযানের তত্ত্বাবধায়নকারী ১০ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানা এলাকায় বেলাল ও মিলন নামের দুই ডাকাত আত্মগোপনে রয়েছে। এমন সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আঃ হকের নেতৃত্বে এসআই মোঃ আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্স িএবং বরগুনা জেলার বামনা থানা পুলিশের সদস্যরা ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য বেল্লাল ও মিলনকে গ্রেফতার করা হয়।

এ সময় তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই ডাকাত দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আন্তঃজেলা ডাকাতির সাথে যুক্ত রয়েছে। এছাড়াও তারা বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন একাধিক মামলার জড়িত আছে এবং তারা ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

১০ এপিবিএন পুলিশের সহ অধিনায়ক মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা জানান, গ্রেফতারকৃত দুই ডাকাতকে আদালতে প্রেরন করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,বরগুনা জেলার বামনা থানার ওসি মাইনুল ইসলাম, এপিবিএন এর পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদ, আঃ হক সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : 08:51:28 pm, Thursday, 23 November 2023