বরিশালে আদালতের আদেশ মানেন না সুলতান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে আদালতের আদেশ মানেন না সুলতান

বরিশালে আদালতের আদেশ মানেন না সুলতান

বরিশালে আদালতের আদেশ মানেন না সুলতান




বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামে আদালতের আদেশ অমান্য করে সুলতান হোসেন নামের এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তিতে ঘর তুলে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই সম্পত্তিতে টিন-কাঠের ছোট আকারের একটি ঘর তোলা হয়।

 

 

জানা গেছে, চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামের সুলতান হোসেনের ৩৯ শতক পৈত্রিক সম্পত্তি একই এলাকার আ. সালাম, রেনু বেগম ও চম্পা বেগম মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে জবর দখলের পাঁয়তারা করে আসছিল।

 

এ বিষয়ে সুলতান হোসেন বরিশাল এডিএম কোর্টে তাদের বিবাদী করে ফৌজধারী কার্যবিধি আইনের ১৪৫ ধারা মতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে বানারীপাড়া থানার ওসিকে নির্দেশ দেন।

 

সেই নির্দেশ অনুযায়ী ২৭ ডিসেম্বর থানার উপ পরিদর্শক মো. আওলাদ হোসেন আদালতে সূত্রে বর্ণিত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পক্ষদ্বয়কে নোটিশ দেন। কিন্তু নোটিশ পাওয়ার পরেও আদালতের আদেশ অমান্য করে ৮ জানুয়ারি শুক্রবার সকালে বিবাদী আ. সালাম গং লোকজন নিয়ে বিরোধপূর্ণ সেই সম্পত্তিতে টিন-কাঠের ছোট আকারের একটি ঘর তুলে সম্পত্তি জবরদখলের চেষ্টা করে।

 

এসময় বাধা দিতে গেলে সুলতান হোসেন ও তার ভাইয়ের ছেলে মোতালেবকে প্রাণনাশসহ নানা ধরনের হুমকি-ধামকি এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়।

 

 

খবর পেয়ে থানার উপ পরিদর্শক আওলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের আদালতের আদেশ মানতে বলে সর্তক করেন।

 

এদিকে বিবাদীরা ওই সম্পত্তি তারা ক্রয়সূত্রে মালিক বলে দাবি করেন। অপরদিকে বাদী সুলতান হোসেন জানান আদেশ অবমাননার বিষয়ে তিনি আবারো আদালতের শরণাপন্ন হবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD