সংবাদ শিরোনাম:

বরিশালে আওয়ামী লীগের জনসভা শুরু, জনস্রোত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:03:18 pm, Friday, 29 December 2023
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে বরিশালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা শুরু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে এ সভা শুরু হয়। বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এদিকে শেখ হাসিনার জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়েছে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে জনসভায় প্রথমেই বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ ছাড়া জেলা-উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। সভামঞ্চে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও উপস্থিত হয়েছেন।

এদিকে দীর্ঘ পাঁচ বছর পর দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল আসায় তাকে এক নজর দেখার জন্য সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল-ব্যানার-ফ্যাস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন সভাস্থলে। জনসভাস্থলমুখী মি‌ছিলগু‌লো‌তে নানা রঙের শাড়ি পরা নারী ও টুপি পরা পুরুষ‌দের উপস্থিতিতে বর্ণিল হয়ে উঠেছে সড়কগু‌লো। ব‌রিশাল এখন মি‌ছি‌লের নগরে পরিণত হ‌য়ে‌ছে।

অপরদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো ব‌রিশা‌লে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে আওয়ামী লীগের জনসভা শুরু, জনস্রোত

প্রকাশের সময় : 03:03:18 pm, Friday, 29 December 2023