সংবাদ শিরোনাম:

বরিশালে অস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:39:29 am, Wednesday, 9 September 2020
  • 10 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের ছেলে হাসিবুল ইসলাম শান্ত (২১) ও তার সহযোগী পার্শ্ববর্তী মোহনকাঠি এলাকার সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে সৈয়দ ফাইজুল ইসলাম (১৯)।

এর আগে সোমবার রাতে আগৈলঝড়া থানাধীন বেলুহার এলাকার ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাতের বসতবাড়িতে অভিযানটি চালানো হয়।

এ সময় হাসিবুল ইসলাম শান্তর শয়নকক্ষের খাটের নিচ থেকে ৩টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ২টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া সৈয়দ ফাইজুল ইসলামের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি আল-মামুন শিকদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে অস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক ২

প্রকাশের সময় : 01:39:29 am, Wednesday, 9 September 2020