বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালে অসহায় মানুষের সহযোগিতার জন্য ৩৫ লাখ টাকা দিলেন মেয়র

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:10:57 pm, Monday, 6 April 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে বরিশাল নগরীর অসহায় মানুষের সহযোগিতার জন্য বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পক্ষ থেকে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। পাশাপাশি ওই তহবিলে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার সম্মানীসহ ৩৫ লাখ ৫৪ হাজার টাকা দিয়েছেন। সোমবার (০৬ এপ্রিল) বরিশাল সিটি করপোরেশন ত্রাণ তহবিল গঠন করা হয়।

বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধ ও চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে দীর্ঘসময়ের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ফলে দেশের অন্যান্য স্থানের মতো বরিশাল নগরীর অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নেন মেয়র সাদিক আবদুল্লাহ।

তার তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন কলোনি ও ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোমবার মেয়রের নির্দেশে নগরীর অসহায় মানুষদের সহযোগিতা করতে গঠন করা হয় বরিশাল সিটি করপোরেশন ত্রাণ তহবিল। যার হিসাব নম্বর STD-০১০০২১২৭৪৮৯১, জনতা ব্যাংক বরিশাল করপোরেট শাখা। এ তহবিল গঠনের পর মেয়র নিজে তার দায়িত্ব গ্রহণের পর থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত তার সম্মানী, জ্বালানি তেলের বিল ও অন্যান্য ভাতাদি থেকে প্রাপ্য ৩৫ লাখ ৫৪ হাজার টাকা দেন।

বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানান, তিনি বেতন-ভাতার সুবিধা নিতে মেয়রের দায়িত্ব গ্রহণ করেননি। নিজেকে সবসময় নগরবাসীর সেবক মনে করেন বলেই দুর্যোগকালীন নগরবাসীর জন্য কিছু করার চেষ্টার অংশ হিসেবে ত্রাণ তহবিল গঠন করেছেন। করপোরেশন থেকে এ পর্যন্ত তাকে যেসব আর্থিক সুবিধা দেয়া হয়েছে তার পুরোটাই ত্রাণ তহবিলে দিয়েছেন তিনি।

সাদিক আবদুল্লাহ বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানসহ যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাভাইরাসের বিস্তার রোধ ও চলমান পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালে অসহায় মানুষের সহযোগিতার জন্য ৩৫ লাখ টাকা দিলেন মেয়র

প্রকাশের সময় : 11:10:57 pm, Monday, 6 April 2020