বরিশালে অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন ফলাফলের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন ফলাফলের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন ফলাফলের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন ফলাফলের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল রেঞ্জ পুলিশের অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কর্মসম্পাদন সূচকের ২য় কোয়ার্টারের ফলাফলের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ সোমবার (৪ জানুয়ারী) বরিশাল রেঞ্জের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

 

 

২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি- এপিএ এর কর্মসম্পাদন সূচকের ২য় কোয়ার্টারের ফলাফলের অগ্রগতি বিষয়ক কর্মশালা। উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন।

 

 

কর্মশালায় ডিআইজি এপিএ’র উদ্দেশ্য এবং গুরুত্ব সম্পর্কে ব্রিফ করেন। তিনি এসময় সরকারি কাজে শতভাগ সততা (integrity) বজায় রেখে সকলকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির যথাযথ গুরুত্বরোপের ওপর জোর দেন।

 

 

সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, ফলাফলধর্মী কর্মকান্ডে উৎসাহ প্রদান, কর্মকৃতির মূল্যায়ন- এপিএ’র এসকল উদ্দেশ্য যাতে বরিশাল রেঞ্জে প্রতিফলিত এবং বাস্তবায়িত হয় সভাপতি সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

 

 

এছাড়া তিনি উক্ত রেঞ্জে এপিএ’র বিভিন্ন কর্মসম্পাদন সূচকের (performance indicators) গুরুত্ব ও এসবের উপযুক্ত প্রমাণক বিষয়ে ও বক্তব্য প্রদান করেন।

 

 

রেঞ্জের এপিএ টিমের টিম লিডার- অ্যাডিশনাল ডিআইজি এবং এপিএ ফোকাল পয়েন্ট- পুলিশ সুপার (এডমিন এন্ড ডিসিপ্লিন) কর্মশালাটি পরিচালনা করেন।

 

 

এছাড়া এপিএ’র বিকল্প ফোকাল পয়েন্ট- রেঞ্জের সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টরসহ রেঞ্জের এপিএ টিমের সকল সদস্যসহ উক্ত কর্মশালায় রেঞ্জের সকল জেলার এপিএ ফোকাল পয়েন্টবৃন্দ- অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ডিসিপ্লিন) গণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD