বরিশালে অবৈধ কারেন্ট জাল সহ র‍্যাব'র খাঁচায় ইউনুস মুন্সী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অবৈধ কারেন্ট জাল সহ র‍্যাব’র খাঁচায় ইউনুস মুন্সী

বরিশালে অবৈধ কারেন্ট জাল সহ র‍্যাব’র খাঁচায় ইউনুস মুন্সী




থানা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলা প্রশাসন এবং র‍্যাব-৮ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল সহ মোঃ ইউনুস মুন্সী (৫০) নামে একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৮ মে শনিবার দুপুরে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজারের কারেন্ট জাল ব্যবসায়ী মোঃ ইউনুস মুন্সীর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‍্যাব।

এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল সহ অন্যান্য অবৈধ জাল আটক করা হয়। যার বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানান, উপজেলা মৎস্য অফিসার (অঃদাঃ) অপু সাহা। অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে মোঃ ইউনুস মুন্সীকে মৎস্য আইনে ১ বছরের কারাদন্ড প্রদান করেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার এবং ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট আমীনুল ইসলাম।

এরপর আটককৃত অবৈধ জালগুলো হরিনাথপুর ইউনিয়ন পরিষদ মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এর আগে হরিনাথপুর বাজারে ভোক্তা অধিকার আইনে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সেন্টু খা কে ১০ হাজার টাকা এবং এর কারিগর জালাল কে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD