বরিশালে অবৈধ ইটভাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অবৈধ ইটভাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

বরিশালে অবৈধ ইটভাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় জেলার বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় আজ বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় ৪টি ইটভাটায় প্রায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল এএসপি মুকুর চাকমার নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি চৌকশ টিম।

এছাড়াও অভিযানে সহযোগীতা করে বরিশাল সদর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ও উপজেলা প্রশাসন।

অভিযানের সময় অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে দোয়ারিয়া এলাকার মেসার্স ফাইন ব্রিকস এর মালিক মোঃ আব্বাস উদ্দিনকে ২ লাখ টাকা, একই এলাকার মেসার্স মাস্টার ব্রিকস এর ম্যানেজার আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা, মেসার্স সালাম ব্রিকস এর ম্যানেজার মোঃ আনিসুর রহমানকে ২ লাখ টাকা এবং মেসার্স আকন ব্রিকস এর প্রোপাইটর মোঃ মিল্টন আকনকে আড়াই লাখ সহ প্রায় সাড়ে ৭ লাখ টাকা জরিমান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান, অবৈধ ইটভাটা বিরোধী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে, একইসাথে বিভিন্ন সংস্থা অভিযানে সহযোগীতা করায় তাদেরকে ধন্যবাদ প্রদান করেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD