সংবাদ শিরোনাম:

বরিশালে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাঁই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:19:05 pm, Tuesday, 30 April 2024
  • 10 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে নগরীর বগুড়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘরের বাসিন্দা আল আমীন ও তার স্ত্রী ঘর তালাবদ্ধ করে সন্তানকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলেন। এ সময় স্থানীয়রা সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে একটি ঘর পুড়ে গেলেও আশপাশের ২০টি ঘরে আগুন ছড়িয়ে পড়েনি। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাঁই

প্রকাশের সময় : 07:19:05 pm, Tuesday, 30 April 2024