ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালে পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নবগ্রাম রোডের নিজ বাসভবনে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা, চাল ও ঢেউ টিন তুলে দেন তিনি।
২৯টি পরিবারের প্রতিটিকে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল করে টিন, নগদ ১০ হাজার টাকা ও ৬ হাজার টাকার চেক এবং ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সম্প্রতি নগরীর বটতলা এবং সদর উপজেলার শোলনা ও টুঙ্গিবাড়িয়া এলাকায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ওই ২৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের সহায়তার জন্য স্থানীয় সংসদ সদস্য হিসেবে এই সহায়তা প্রদান করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
Reporter Name 












