বরিশালের ৬ আসনে প্রতীকের অপেক্ষায় ৩৫ প্রার্থী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের ৬ আসনে প্রতীকের অপেক্ষায় ৩৫ প্রার্থী

বরিশালের ৬ আসনে প্রতীকের অপেক্ষায় ৩৫ প্রার্থী




ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দের অপেক্ষায় রয়েছেন ৩৫ জন প্রার্থী। রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

তিনি জানান, মনোনয়নপত্র বাছাই শেষে ৪৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছিল। আপিলে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম ও মো. জাকির খান সাগর প্রার্থীতা ফিরে পায়। তবে বরিশার-৫ (সদর) আসনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৬ জন।

এ সময় তিনি আরও বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এসে ২ জন স্বতন্ত্রসহ ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন চুড়ান্তভাবে বরিশালের ৬টি আসনে ৩৫ জন প্রার্থী রয়েছেন। এই ৩৫ প্রার্থীর মধ্যে বরিশাল-১ আসনে ৩ জন, বরিশাল-২ আসনে ৭ জন, বরিশাল-৩ আসনে ৬ জন, বরিশাল-৪ আসনে ৩ জন, বরিশাল-৫ আসনে ৬ জন ও বরিশাল-৬ আসনে ১০ জন প্রার্থী এখন রয়েছেন।

প্রত্যাহারকৃতদের মধ্যে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে জাকের পার্টির মো. স্বপন মৃধা, ওয়ার্কার্স পার্টির মো. জহরুল ইসলাম, আওয়ামী লীগের তালুকদার মো. ইউনুস, জাতীয় পার্টির রঞ্জিত কুমার বাড়ৈ। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বাংলাদেশ আওয়ামী লীগের সরদার মো. খালেদ হোসেন। বরিশাল-৫ (সদর) আসনে জাকের পার্টির মো. আবুল হোসাইন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাকের পার্টির মো. হুমায়ুন কবির সিকদার, স্বতন্ত্র প্রার্থী খান আলতাফ হোসেন ও রাজীব আহম্মদ তালুকদার রয়েছেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD