বরিশালের হিজলায় ৬টি ইউনিয়নে পানির তীব্র চাপে সড়কের ক্ষতি ৩০ কোটি টাকা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের হিজলায় ৬টি ইউনিয়নে পানির তীব্র চাপে সড়কের ক্ষতি ৩০ কোটি টাকা

বরিশালের হিজলায় ৬টি ইউনিয়নে পানির তীব্র চাপে সড়কের ক্ষতি ৩০ কোটি টাকা

বরিশালের হিজলায় ৬টি ইউনিয়নে পানির তীব্র চাপে সড়কের ক্ষতি ৩০ কোটি টাকা




থানা প্রতিনিধি॥ এ বছরের চলতি মাসের বন্যায় বরিশালের হিজলা উপজেলার ৬টি ইউনিয়নে পানির তীব্র চাপে সড়কের ক্ষতি হয়েছে বিগত বছর গুলোর চেয়ে অনেক বেশি। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তথ্য অনুযায়ী ৬ টি ইউনিয়নের পাকা সড়ক ৬৫ কিলোমিটার এবং কাঁচা সড়ক ৩৫ কিলোমিটার মোট ১০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। যার সম্ভাব্য ক্ষতির পরিমাণ ৩০ কোটি টাকার উপরে। তবে অনেক সড়কেরই নির্মাণ কাজ চলছিলো, সেই সড়ক গুলোও বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

 

এতে ঠিকাদারি প্রতিষ্ঠান গুলোকে অপ্রত্যাশিত লোকসানের সম্মুখীন হতে হবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ সড়ক গুলোর মধ্যে রয়েছে হিজলা গৌরব্দী ইউপি অফিস থেকে শংকর পাশা বাজার ভায়া একতা বাজার সড়ক, বড়জালিয়া ইফপি অফিস থেকে কাশিমা বাজার ভায়া ফুড গোডাউন কলেজ রোড, হিজলা গৌরব্দী ইউপি অফিস থেকে কাকরিয়া বাজার রোড,

 

 

আবুপুর সাইক্লোন সেল্টার থেকে আশুলিয়া আবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড, মান্দ্রা কুশুরিয়া বাজার থেকে চরদেবুয়া বাজার রোড, একতা বাজার রোড থেকে চর হিজলা বাজার রোড, ধনুসিকদার হাট থেকে মুলাদী উপজেলা রোড, টেকের বাজার হেড কোয়ার্টার থেকে পুরাতন হিজলা বাজার রোড, ধনুসিকদার হাট ভায়া আবুপুর খেয়া ঘাট থেকে মেমানিয়া টেকের হাট রোড, মেমানিয়া টেকের হাট ( দুর্গাপুর লঞ্চঘাট) থেকে আলিগঞ্জ বাজার ভায়া একতা বাজার রোড।

 

 

উপজেলা প্রকৌশলী মোঃ তুহিন সরকার   জানান, এবারের বন্যায় পানির চাপে পাকা এবং কাঁচা উভয় সড়কের ক্ষতি হয়েছে সব চেয়ে বেশি। নির্মাণ কাজ চলছিলো অনেক সড়কের, সেই সব সড়ক গুলোর প্রায় শতকরা ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছিল। চলতি বন্যায় সেগুলো একেবারেই ক্ষতিগ্রস্থ হয়ে পরেছে , যার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান গুলোকে লোকসানের মুখোমুখি হতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD