সংবাদ শিরোনাম:

বরিশালের হিজলায় যুবককে অমানবিক নির্যাতনের ঘটনায় আটক ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:39:08 pm, Wednesday, 9 October 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

হিজলা প্রতিনিধি॥  বরিশালে আজম বেপারী (২৫) নামে এক যুবককে অমানবিক কায়দায় নির্যাতনের পর মুখে টয়লেটে ব্যবহৃত পানির পাত্র (বদনা) দিয়ে ময়লা পানি খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে হিজলা উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা শরিফ মাতুব্বরের ছেলে আব্দুর রশিদ মাতুব্বর ও একই এলাকার বাসিন্দা কবির সরদার। এদের মধ্যে আব্দুর রশিদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তাছাড়া নির্যাতনের শিকার যুবককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে অমানবিক এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

নির্যাতনের স্বীকার আজম বেপারীর বাবা মহিউদ্দিন বেপারী বলেন, নির্যাতনকারীদের মধ্যে জহির নামের এক ব্যক্তির সঙ্গে তার ছেলের জমি-জমা বেচাকেনার ব্যবসা ছিল। জমি বিক্রির লাভের টাকা চাইতে গেলে বিরোধের সৃষ্টি হয়। এরপর তার ছেলেকে মাহাবুব সিকদার, শাহাদাত হাওলাদার ও বিল্লালসহ বেশ কয়েকজন মিলে অমানবিক নির্যাতন করে।

তিনি আরও বলেন, তার ছেলেকে টয়লেটে ব্যবহৃত পানির পাত্র (বদনা) দিয়ে ময়লা পানি খাওয়াতে বাধ্য করা হয়। তাছাড়া ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন তাকে হত্যার হুমকি দিচ্ছে নির্যাতনকারীরা। নিরাপত্তার স্বার্থে তার ছেলে আজমকে ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের হিজলায় যুবককে অমানবিক নির্যাতনের ঘটনায় আটক ২

প্রকাশের সময় : 07:39:08 pm, Wednesday, 9 October 2019