বরিশালের হিজলায় ব্যবসায়ীকে পিটিয়েছে বখাটেরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের হিজলায় ব্যবসায়ীকে পিটিয়েছে বখাটেরা

বরিশালের হিজলায় ব্যবসায়ীকে পিটিয়েছে বখাটেরা




হিজলা প্রতিনিধি॥  বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাও বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী আবুবকর সিদ্দিক নামে একজনকে পিটিয়ে আহত করেছে ৩ জন বখাটে। আহত আবুবকর সিদ্দিক ছয়গাও এলাকার অবেদুল্লাহ রাড়ীর ছেলে। এখন সে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গিয়েছে, তাকে উন্নয়ন চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।

আবুবকর সিদ্দিক জানায় , মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে,তার খালার বাড়িতে যাওয়ার সময় সে দেখতে পায়, রাস্তার ঠিক মাঝখানে মোটরসাইকেল রেখে কথা বলছে , মেমানিয়া ইউনিয়নের মোঃ খলিল বেপারীর ছেলে মামুন বেপারী(২৬), একই ইউনিয়নের মোঃ নান্নু ফকিরের ছেলে সাকিল ফকির(২২) এবং হিজলা গৌরব্দী ইউনিয়নের বিশর এলাকার জাফর রাড়ীর ছেলে সেলিম রাড়ী(২৭) তিন বখাটে । তারা কেনো রাস্তার মাঝখানে মোটরসাইকেলটি রেখেছে , এ নিয়ে বখাটেদের সাথে কথা কাটাকাটির শুরু হয় এবং তাকে মারধর করতে থাকে।

হঠাৎই লোহা জাতীয় কিছু দিয়ে তার কপালে এবং মুখে আঘাত করে। এতে তার কপালের বাম দিকে ফেটে যায় আর ৩ টি দাঁত ভেঙ্গে যায়। উপরের পাটির ২ টি, নিচের পাটির ১টি। তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। উত্তেজিত জনতা ধাওয়া করে মামুন এবং সফিককে আটক করতে পারলেও সেলিম পালিয়ে যায়। পরে হিজলা থানায় যোগাযোগ করলে, পুলিশ এসে বখাটে দু’জনকে থানায় নিয়ে যায়। ঘটনার ব্যাপারে হিজলা থানায় তিন জনকে আসামি করে মামলা করা হয়েছে ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD