বরিশালের হিজলায় দুটি পক্ষ মানববন্ধন কর্মসূচি ডাকায়... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের হিজলায় দুটি পক্ষ মানববন্ধন কর্মসূচি ডাকায়…

বরিশালের হিজলায় দুটি পক্ষ মানববন্ধন কর্মসূচি ডাকায়…

বরিশালের হিজলায় দুটি পক্ষ মানববন্ধন কর্মসূচি ডাকায়...




থানা প্রতিনিধি॥ নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে বরিশালের হিজলায় আওয়ামী লীগের দুটি পক্ষ মানববন্ধন কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই দলের দুইটি পক্ষ একই দিনের একই সময়ে পৃথক দুইটি কর্মসূচি ঘোষণা করায় উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়। আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হিজলা উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার মো. টিপু ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আফজালুল করিমের সমর্থকরা শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়।

 

 

এ কর্মসূচি ঘোষণার পর উপজেলা বাসস্ট্যান্ডে স্থানীয় এমপি পঙ্কজ দেবনাথের সমর্থকরাও একই দাবিতে মানববন্ধনের ডাক দেন। একই দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পুরো দিলে উপজেলা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। কর্মসূচি নিয়ে যাকে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে সে জন্য পুরো উপজেলা ঝুড়ে উপজেলা নির্বাহী অফিসার হিজলা উপজেলায় ১৪৪ ধারা জারি করেন।

 

 

নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এই ঘোষণা দেয়া হয়েছে। পুরো উপজেলাজুড়ে মাইকিং করা হয়েছে। তাছাড়া সভা সমাবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD