সংবাদ শিরোনাম:

বরিশালের সেই জাটকা ইসমাইল শ্রীঘরে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:08:31 pm, Wednesday, 5 December 2018
  • 18 সংবাদটি দেখা হয়েছে

রিয়াজ মাহামুদ আজিম:বরিশাল নগরীতে সন্ধ্যা রাতে কলেজ ছাত্রীকে সড়কে আটকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সংবাদকর্মী পরিচয় দিয়ে অন্তত ৪ যুবক ওই নাট্যকর্মীর ওপর রাতের আশ্বরোহীর মতো ঝাপিয়ে পড়ে। এই ঘটনায় পুলিশ তথাকথিত সংবাদকর্মী ইসমাইল হাওলাদার ও তার সহযোগী উজ্জল শাহাকে গ্রেপ্তারে সফল হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বগুরারোডে এই ঘটনা বরিশাল মিডিয়া পাড়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

ঘটনার পর ধৃত ইসলমাইল ও তার সহযোগী পুলিশের সম্মুখে কলেজ ছাত্রীর কাছে হাত-পা ধরে ক্ষমা চাইলেও শেষ রক্ষা হয়নি। কারন ইসমাইল একেতো বেয়াদব তার উপরে গুরুতর এই অভিযোগের কারনে তার অনুকুলে বরিশালের কোন সাংবাদিক অবস্থান নেয়নি। ফলে পুলিশও সেখান থেকে নিশ্চিত ইসমাইল এই ঘটনার অনুঘটক। যে কারনে পুলিশও বিষয়টি নিয়ে বিলম্ব না করে রাতেই একটি মামলা রুজু করেছে। ওই মামলায় ইসমাইলের সহযোগী অন্তু (২৮), রনি শাহা(২৮) ও আটক উজ্জল শাহা(২৯)সহ অজ্ঞাত আরও ৩ জনকে অভিযুক্ত করেছে।

পুলিশ ঘটনার ব্যখ্যা দিয়ে জানিয়েছে, শহরের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ুয়া নাট্যকর্মী সন্ধ্যার পরে অশ্বিনী কুমার হলে একটি নাটকের মহরত শেষে বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে নিবাস ২০ নম্বর ওয়ার্ডের বিএম কলেজ এলাকায় যাচ্ছিলেন। শহরের নতুনবাজার টেম্পুস্ট্যান্ড এলাকায় পৌছানো মাত্রই দেখতে পায় ইসমাইল বাহিনীর অবস্থান। সেই দৃশ্য দেখে কলেজ ছাত্রীর বন্ধু মোটরসাইকেল আরহী পথ ঘুরিয়ে নগরীর বগুরা রোডে দিকে যায়। অবশ্য ইসমাইলসহ বাহিনীর অপরাপর সদস্যরাও কলেজ ছাত্রীর পিছু নিয়ে মোটরসাইকেল যোগে পিছনে ছুটে যায়। কলেজ ছাত্রীর বন্ধু তাকে সেখানে রেখে চলে যাওয়ার সুযোগে ইসমাইল বহিনী তাকে চার দিক থেকে ঘিরে রেখে ছবি তুলতে শুরু করে। এমনকি ওই ছবি পত্রিকায় প্রকাশের ভয়ভিতি দেখিয়ে ৩০ হাজার টাকাও দাবি করে।

কিন্তু কলেজ ছাত্রীর কাছে টাকা নেই জানিয়ে দেয়ার পর ইসমাইলের সহযোগী অন্তু দাবিকৃত টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেয় এবং তার বিনিময়ে ১ ঘন্টা তার সাথে(অন্তু) একান্তে সময় দেয়ার দাবি করে। এই দাবিতে কলেজ ছাত্রী সম্মত হলে তাকে ছেড়ে দেয়া হয় বাসায় গিয়ে বোরকা পড়ে বের হবার জন্য। কিন্তু মিনিট ৫ এক পরেই ইসমাইল বাহিনী মোটরসাইকেল যোগে ফের বিএম কলেজ এলকায় কলেজ ছাত্রীর রিক্সার গতিরোধ করে। এমনকি কলেজ ছাত্রীর বন্ধু সোলায়মানকে পেয়েছে জানিয়ে নতুনবাজার এলাকায় আটকে রাখে এবং কলেজ ছাত্রীকে রিক্সা থেকে টেনে নামায়।

একপর্যায়ে কলেজ ছাত্রীকে নতুন বাজারে এনে বন্ধু সোলায়মানের পাশে দাড় করিয়ে অশ্লিল ছবি বা ভিডিও চিত্র ধারণ করে ইসমাইল ও তার সহযোগীরা। এবং সেই ছবি পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। মুলত, এই খবর বরিশাল পুলিশের কাছে পৌছে যাওয়ার পর পরই সংশ্লিষ্ট নতুন বাজার ফাড়ির একদল পুলিশ ইসমাইলকে ঘটনাস্থল থেকেই পাকড়াও করে।

পরবর্তীতে সেখান থেকে তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানা পুলিশ বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার প্রাক্কালে নিশ্চিত হয় ইসমাইল বাহিনী কলেজ ছাত্রীকে জিম্মি করে নগরীর কোন একটি হোটেলে নিতে চাইছে। এরই মধ্যে কাকতালিয় ভাবে ইসমাইলের সহযোগী উজ্জ ফোন করে জানান, হোটেল পুরোপুরি রেডি তুমি কেন আসছো না। কিন্তু বিধিবাম! ইসমাইলের ফোনটি তখন রিসিভ করেছিলেন কোতয়ালী মডেল থানার এসি রাসেল। ফলে ইসমাইল বাহিনী যে কি চাচ্ছিল তা আর বলার অপেক্ষা থাকেনা। পরক্ষনে সেই হোটেলে অভিযোন চালিয়ে ইসমাইলের সহযোগী উজ্জলকেও আটক করে পুলিশ।

এই পুরো ঘটনাটি গতকাল বরিশাল নগরীতে টক অব দ্যা খবরে পরিনত হয়। এদিকে এই ঘটনায় ইসমাইল ও উজ্জলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের সেই জাটকা ইসমাইল শ্রীঘরে

প্রকাশের সময় : 09:08:31 pm, Wednesday, 5 December 2018