সংবাদ শিরোনাম:

বরিশালের লাহারহাটে ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:21:04 pm, Saturday, 12 June 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার॥ বরিশালের লাহারহাট এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের পর নির্যাতন করে সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আহত ব্যবসায়ীকে অভিযুক্ত অপহরণকারীর বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম নিজাম চৌকিদার। এ ঘটনায় মেট্রোপলিটনের বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী সীমা বেগম। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে লাহারহাট বাসস্ট্যান্ড থেকে নিজাম চৌকিদারকে একদল দুর্বৃত্ত অপহরণ করে। পরে দুর্বৃত্তরা তাদের একজনের বাড়ি নিয়ে নিজামকে নির্যাতন করে সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানায় ভুক্তভোগীর পরিবার। পুলিশ অভিযুক্ত অপহরণকারী ওই এলাকার সিরাজুল ইসলামের বাড়ি থেকে আহত অবস্থায় ব্যবসায়ী নিজামকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে।

শুক্রবার (১১ জুন) ভুক্তভোগীর স্ত্রী ১২ জনের নামোল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ এখনও অভিযোগটি মামলা হিসেবে রুজু করেনি বলে অভিযোগ করেন সীমা বেগম।

এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের লাহারহাটে ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

প্রকাশের সময় : 10:21:04 pm, Saturday, 12 June 2021