সংবাদ শিরোনাম:

বরিশালের রাকিবুল আহসান ঠাকুরগাঁও গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:24:20 pm, Sunday, 18 April 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঠাকুরগাঁও শহরের নর্দান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রাকিবুল আহসান (৩৩) নামে এক ভুয়া চিকিৎসক কে আটক করেছে পুলিশ।

আজ রবিবার পৌর শহরের পূর্ব গোয়ালপাড়ায় অবস্থিত নর্দান ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারে তাকে আটক করা হয়। আটককৃত রাকিবুল আহসান বরিশাল জেলার নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, রাকিবুল আহসান নিজেকে ডাক্তার দাবি করে অনেকদিন থেকে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে যাচ্ছেলেন। আজ চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীদের সন্দেহ হয়। পরে তার ডাক্তারি ডিগ্রির কাগজপত্র দেখতে চাইলে সে সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনসাধারণ তাকে আটক করে সদর উপজেলা নির্বাহী অফিসাকে বিষয়টি জানান।

পরে ইউএনও পুলিশ নিয়ে উপস্থিত হয়ে রাকিবুলের কাগজ পত্র সঠিকভাবে যাচাই-বাচাই না করে ডাক্তার হিসেবে নিযুক্ত করায় নর্দার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক আফাজুদ্দিন ভূইয়াকে ২০ হাজার টাকা জরিমানা ও রাকিবুলকে আটক করে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, শহরের নর্দান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে রাকিবুল আহসান নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। তার কাগজপত্র যাচাই-বাচাই না করায় মালিক আফাজুদ্দিন ভূইয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভুয়া ডাক্তার রাকিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, রাকিবুল নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণাসহ বেশকয়েকটি মামলা দায়ের করার প্রস্তুতি চলতেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরিশালের রাকিবুল আহসান ঠাকুরগাঁও গ্রেফতার

প্রকাশের সময় : 07:24:20 pm, Sunday, 18 April 2021