বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালের মুলাদীতে মানব সেবায় যুগ্ম সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:00:58 pm, Wednesday, 2 September 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ বরিশাল জেলার মুলাদী উপজেলায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখছেন মুলাদীর কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস। তিনি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করেও সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করছেন।

ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৫ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মো: আউয়াল বিশ্বাস এবং মাতা সামছুন্নাহার বেগম। তিনি দুই সন্তানের জনক। একটু অবসর পেলেই ছুটে আসেন মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের নিজ বাড়িতে।

ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামের ফরিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি ‘ধান ও সবজিতে আর্সেনিক প্রভাব’ বিষয়ে পিএইচডি ডিগ্রি করেন।

মুলাদীর আলোকিত সন্তান ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা ও ময়মনসিংহ জেলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও ঢাকার দুদক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ফেনী জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে এবং বাগেরহাট জেলার মোংলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি দীর্ঘ দিন ধরে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সরকারি কর্মকর্তাদের অধিকার আদায়ের সংগঠন অফিসার্স ক্লাব ঢাকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার যুগ্ম-সচিব হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

পরিচ্ছন্ন মননশীল, সদালপী ও বিনয়ী একজন মানুষ ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস সরকারি কর্তব্য পালনের পাশাপাশি মুলাদী-বাবুগঞ্জ উপজেলার মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার টান থেকেই বিভিন্ন উন্নয়ন ও মানব সেবামূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। সুশিক্ষিত, অপরাধমুক্ত, মাদকমুক্ত উন্নয়নের মডেল হিসেবে মুলাদী-বাবুগঞ্জ উপজেলা গঠন তার অঙ্গীকার।

ইতোমধ্যে তিনি মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছেন বেগম সামছুন্নাহার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। মুলাদী-বাবুগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য গড়ে তুলেছেন আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি। এ সোসাইটির মাধ্যমে তিনি দুই উপজেলার দরিদ্র মানুষদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। করোনা পরিস্থিতিতে সোসাইটির মাধ্যমে মুলাদী-বাবুগঞ্জের আড়াই হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। উদ্যোগী হয়ে নিজের মেধা, অর্থ ও শ্রম দিয়ে বহু এতিম সন্তানদের মানুষ করার দায়িত্ব নিয়েছেন তিনি। মুলাদী-বাবুগঞ্জ উপজেলার গরীব, দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থেকে একজন আলোকিত মানুষ হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস।

ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস মুলাদীর অন্যতম সংগঠন ‘মুলাদী উপজেলা সমিতি’ ঢাকা এর সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তার উদ্যোগ ও দিকনির্দেশনায় এই সংগঠনের পক্ষ থেকে করোনা দুর্যোগে মুলাদী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ১ হাজার দরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

এছাড়াও তিনি মুলাদী-বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত করে মানব সেবায় বিশেষ অবদান রেখেছে। বাবুগঞ্জ উপজেলায় ভাঙনকবলিত ফরিদগঞ্জ ফাযিল মাদরাসাকে স্থানান্তর করে নতুন রূপে ফিরিয়ে দিয়েছেন। বিভিন্ন সময়ে মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সমাজের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছেন মরহুম আব্দুল আউয়াল বিশ্বাস এতিমখানা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালের মুলাদীতে মানব সেবায় যুগ্ম সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস

প্রকাশের সময় : 01:00:58 pm, Wednesday, 2 September 2020