বরিশালের মুলাদীতে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ব্রজোমহন সরকারি প্রাথমিক বিদ্যালয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের মুলাদীতে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ব্রজোমহন সরকারি প্রাথমিক বিদ্যালয়

বরিশালের মুলাদীতে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ব্রজোমহন সরকারি প্রাথমিক বিদ্যালয়

বরিশালের মুলাদীতে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ব্রজোমহন সরকারি প্রাথমিক বিদ্যালয়




মুলাদী প্রতিনিধি॥ বরিশালের মুলাদী সফিপুর ইউনিয়নের জয়ন্তী নদীতে বন্যার ও জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙন অব্যাহত থাকায় নদীর গর্ভে চলে যাচ্ছে সফিপুর ইউনিয়নের ব্রজোমহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সফিপুর মাধ্যমিক বিদ্যালয়।

 

 

১৯৪২ সালে সফিপুর ইউনিয়নের ২১নং ব্রজমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আজ নদীগর্ভে বিলীন হওয়ার পথে। বিদ্যাপীঠটি যেকোনো সময় হারিয়ে যাবে নদীগর্ভে। ইতোমধ্যে নদী ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে সাবেক যুগ্ম সচিব এবং বঙ্গবন্ধুর দাফনকারী মরহুম আ: কাদেরের কবরটি।

 

২০১৯ সালে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক ও সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু নদী ভাঙন এলাকা পরিদর্শন করে শিক্ষা প্রতিষ্ঠান দুটি রক্ষার জন্য ৫০ মিটার বেড়িবাঁধ ও বালু ভর্তি জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেন। কিন্তু নদীর ব্যাপক ভাঙনে বেড়িবাঁধ ভেঙে যায়। বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হতে মাত্র কয়েক গজ বাকি। যে বিদ্যালয় দুটিতে কোমলমতি ছাত্রছাত্রীদের পদচারণায় প্রতিদিন মুখরিত থাকতো আজ সে বিদ্যালয়টি চলে যাবে নদীগর্ভে! তাই হতাশায় ভুগছে ছাত্রছাত্রীসহ অভিভাবকবৃন্দ।

 

 

সফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী বলেন, মুলাদী উপজেলার মধ্যে সবচেয়ে জনবহুল এলাকা সফিপুর ইউনিয়ন।

 

এ এলাকা দিয়ে বয়ে গেছে জয়ন্তী নদী। এ নদী ভাঙনে অসহায়ভাবে জীবন যাপন করছেন কয়েক হাজার পরিবার। কয়েক হাজার মেধাবী ছাত্রছাত্রীদর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD