সংবাদ শিরোনাম:

বরিশালের মুলাদীতে ট্রলার ডুবে জেলে নিখোঁজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:37:19 pm, Monday, 9 September 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

মুলাদী প্রতিনিধি॥  বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবে ছানাউল্লাহ (৩৮) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৌ-পুলিশের নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ছানাউল্লাহ মুলাদী সদর ইউনিয়নের ভাঙ্গার মোনা এলাকার মোবারক আলী সিকদারের ছেলে।

ফাঁড়ির ইনচার্জ জানান, শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে নাজিরপুর ইউনিয়নের জালালপুর সংলগ্ন আড়িয়াল খাঁ নদে বালুবাহী একটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে সানাউল্লাহ নিখোঁজ থাকলে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযানে নামে। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ দিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেদের বহনকারী ট্রলারটিতে ছয়জন জেলের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের মুলাদীতে ট্রলার ডুবে জেলে নিখোঁজ

প্রকাশের সময় : 03:37:19 pm, Monday, 9 September 2019