বরিশালের বাশার ফেনীতে গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের বাশার ফেনীতে গ্রেফতার

বরিশালের বাশার ফেনীতে গ্রেফতার

বরিশালের বাশার ফেনীতে গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেনীতে ‘আন্তঃজেলা ডাকাত দলের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।শনিবার ভোররাতে সদর উপজেলার দেওয়ানগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা থানার কলমাঘাট ডাক্তার বাড়ির মো. সিরাজের ছেলে মো. এমাদুল (৪৩), কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার নোয়াপাড়া বাসক মেম্বার বাড়ির মো. অলি মিয়ার ছেলে মো. বাবুল (৪০), নোয়াখালী জেলার হাতিয়া থানার শুন্যচর খেয়া ওয়ালার বাড়ির নুর ইমলামের ছেলে নুর নবী (৩৯), ফেনী জেলার সদর থানার গোলাপবিয়া পশ্চিম পদুয়া এরশাদ মেম্বার বাড়ির নুরুল হকের ছেলে মো. করিম (৩৯), বরিশাল জেলার হিজলা থানার খুন্না গোবিন্দপুর দর্জী বাড়ির আলী আহাম্মদের ছেলে মো. আবুল বাশার (৫০)। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে একটি গ্রিল কাটার মেশিন, দুটি রাম দা, একটি কাস্তে এবং একটি ছোরা উদ্ধার হয় বলে জানায় ডিবি।

 

 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএনএম নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের দেওয়ানগনঞ্জ এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ডাকাতির সরঞ্জামসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ।

 

 

তিনি আরও জানান, এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে টার্গেট করে ডাকাতি করে আসছিল।তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় চুরি-ডাকাতির বেশকটি মামলা রয়েছে।

 

আটকদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়ের করে আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD