বরিশালের বানারীপাড়ায় শেরেবাংলার ‘হক সাহেবের হাট’ নদীতে বিলীনের পথে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের বানারীপাড়ায় শেরেবাংলার ‘হক সাহেবের হাট’ নদীতে বিলীনের পথে

বরিশালের বানারীপাড়ায় শেরেবাংলার ‘হক সাহেবের হাট’ নদীতে বিলীনের পথে

বরিশালের বানারীপাড়ায় শেরেবাংলার ‘হক সাহেবের হাট’ নদীতে বিলীনের পথে




রাহাদ সুমন, বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় চাখারে সন্ধ্যা নদীর তীরে জনগনের সুবিধার্থে শের-ই বাংলা একে ফজলুল হক ১৯৩৩ সালে হাট ও লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ওই হাটটি ‘হক সাহেবের হাট’ নামে পরিচিতি অর্জন করে। ওই হাট ও শেরে বাংলা কলেজ ঘাট নামে লঞ্চ টার্মিনালকে কেন্দ্র সেখানে ছাত্র রেস্ট হাউজ, ১০/১২টি পাটের গুদাম, ক্লাব, মসজিদ বেশ কয়েকটি স-মিল ও রাইস মিলসহ দু’শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে।

 

 

ইতোমধ্যে ওই হাটের সিংহভাগ সন্ধ্যা নদী গ্রাস করে ফেলেছে। অবশিষ্ট অংশও বিলিনের পথে। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হক কলকাতা থেকে সরাসরি স্টিমারে এসে চাখারের হক সাহেবের হাটের ওই লঞ্চ টার্মিনালে নেমে নিজ বাড়িতে যেতেন। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার এ হাটে হাজারো ক্রেতা-বিক্রেতায় মুখরিত হয়ে জমজমাট বিকিকিনি হতো।

 

 

বেপরোয়া বালু উত্তোলন ও চরের মাটি কেটে ইটের ভাটায় বিক্রিসহ নানা কারণে সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনের ফলে দিন দিন ঐতিহ্যবাহী এ হাটটি সংকুচিত হয়ে পড়েছে। ইতোমধ্যে ওই হাটের সিংহভাগ নদী গ্রাস করে ফেলেছে। এদিকে চলতি বর্ষা মৌসুমে সন্ধ্যা নদীর ভাঙন তীব্র রূপ ধারণ করায় হাটের দুটি সমিল ও দু’টি রাইস মিলসহ ২০টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া হাটের পাশের বেশ কয়েকটি বাড়িঘর নদী গ্রাস করে ফেলেছে। নদী রুদ্ররূপ ধারণ করায় যেকোন সময় বাঙালী জাতির অবিসংবাদিত নেতা শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের প্রতিষ্ঠিত ও স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী এ হাটটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

 

 

এদিকে চাখারের সন্তান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু সহ এলাকাবাসী মহান নেতা শেরে বাংলার স্মৃতি রক্ষার্থে ও জনস্বার্থে ঐতিহ্যবাহী এ হাটটি রক্ষার জন্য বালু উত্তোলন বন্ধ করা সহ নদীর ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

 

 

এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে ভেঙ্গে শত শত বাড়ি-ঘর, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, ফসলী জমি ও রাস্তা-ঘাট বিলীন হয়ে হাজারো পরিবার নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছে। এমনকি উপজেলার উত্তর নাজিরপুর গ্রামে তার নিজ বাড়িটিও যেকোন সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। নদীভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে তিনি ভূমিকা রাখছেন বলেও জানান।

 

 

এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম বলেন নদীর ভাঙন রোধে ঐতিহ্যবাহী ওই হাটের অদূরে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদী শাসনের কাজ চলছে। এছাড়াও নদীর ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD