বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি পৌর ছাত্রদলের সভাপতি তুহিন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বানারীপাড়া পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে থানার উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তুহিন মৃধা বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধার ছোট ভাই।
থানা সূত্রে জানা গেছে, সে উজিরপুর থানায় দায়েরকৃত মাদকদ্রব্য আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। র্যাব ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তুহিন মৃধা এর আগে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়।
Reporter Name 












