বরিশালের বানারীপাড়ায় গর্ণধষণ,মাহেন্দ্র-আলফা চালক গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের বানারীপাড়ায় গর্ণধষণ,মাহেন্দ্র-আলফা চালক গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় গর্ণধষণ,মাহেন্দ্র-আলফা চালক গ্রেফতার

বরিশালের বানারীপাড়ার গর্ণধষণ,মাহেন্দ্র-আলফা চালক গ্রেফতার




বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার চাখারে এক সংখ্যালঘু তরুণী গর্ণধষণের শিকার হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে বৃহস্পতিবার সকালে বানারীপাড়া থানায় ধর্ষিতা ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

 

 

আসামিরা হলেন- জুয়েল (৩২), শাহাদাত হোসেন (৪৫), হেমায়েত (৩৫), আমির হোসেন (৩৫) ও আসমা বেগম (৩৫)। এদের মধ্যে জুয়েল ও শাহাদাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার পদ্মডুবি গ্রামের স্বপন দাসের মেয়ে (২০) বুধবার বিকাল ৫টার দিকে বরিশাল শহরে কাকার বাসায় বেড়ানো শেষে বানারীপাড়া হয়ে নিজ বাড়ি ফেরার উদ্দেশ্যে নথুল্লাবাদ থেকে মাহেন্দ্র-আলফায় যাত্রী হন।

 

 

সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই মাহেন্দ্র-আলফা বানারীপাড়ায় আসার পরে চালক শাহাদাত হোসেন ও অপর যাত্রী আমির হোসেন তাকে বলেন সন্ধ্যা হয়ে গেছে নাজিরপুরের পদ্মডুবি গ্রামে যেতে তার অনেক রাত হয়ে যাবে। পথে বিপদ হতে পারে সকালে যাবেন এসব কথা বলে তাকে চাখারে মাহেন্দ্র-আলফা চালক শাহাদাত হোসেনের বাসায় নিয়ে যাওয়া হয়।

 

 

পরে সেখানে শাহাদাত হোসেন, আমির হোসেন ও শাহাদাতের ভাড়াটিয়া ঘরের মালিক বিউটিশিয়ান আসমা বেগমের সহায়তায় ওই তরুণীকে একই এলাকার জুয়েল ও হেমায়েত ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে গভীর রাতে ওই তরুণী কৌশলে বাসা থেকে বের হয়ে চাখার পুলিশ ক্যাম্পে গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বলেন।

 

 

খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ রাত দেড়টার দিকে তাকে নিয়ে অভিযান চালিয়ে মাহেন্দ্র-আলফা চালক শাহাদাত হোসেন ও জুয়েলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুজনসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বরিশাল জেলহাজতে ও ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে শেবাচিম হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ বলেন, বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD