মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বর্নাঢ্য আয়োজনে বরিশালের প্রহর অনলাইন পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কাশিপুর ইউনিয়নের ছয়মাইস্থ নব-আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে ওই অনুষ্ঠান পালিত হয়।
বরিশালের প্রহর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক নাছিম শরীফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কশিপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা।
বিস্ময়কর বিষয় হচ্ছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রেখে ইংরেজি জাতীয় দৈনিক দি নিউ নেশন পত্রিকার বরিশাল প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা,কাশিপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা নগেন্দ্র নাথ দাস, সাহজাহান খান ও বারেক মিয়াকে সম্মাননা প্রধান করা হয়।
Leave a Reply