বরিশালের নাজমুল ১৫০০ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের নাজমুল ১৫০০ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

বরিশালের নাজমুল ১৫০০ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকা হতে ১৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ান্ত্রণ। মাদক ব্যবসায়ীর নাম নাজমুল হাওলাদার (৩৯) সে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মৃত আব্দুর হাকিম হাওলাদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ান্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ পটিয়া সার্কেল। মাদকদ্রব্য নিয়ান্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ পটিয়া সার্কেল সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন মাদক ব্যাবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছে।

সে সূত্র মতে মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া) ডিএনসির ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে দুরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা ব্যাবসায়ী নাজমুল হাওলাদারকে ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

আটক আসামী বরিশাল জেলার গৌরনদী উপজেলার মৃত আব্দুর হাকিম হাওলাদারের ছেলে। মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় জিরো টলারেন্স মাদক বিষয়ে কোন আপোষ নেই।

আমাদের নিয়মিত প্রতিদিন অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদক নিয়ান্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে। আজকের ১৫০০ পিস ইয়াবা সহ আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য দমন আইনে পটিয়া থানায় ২০১৮ সনের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD