বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশালের তানিয়া ঝালকাঠিতে ১২৩ বোতল ফেনসিডিলসহ আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:40:59 pm, Thursday, 3 October 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২৩ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকার চালক মেহেদী হাসানকেও আটক এবং মাদকবহনকারী গাড়িটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার রায়াপুর এলাকায় ঝালকাঠিগামী ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

ফেনসিডিলসহ আটক তানিয়া ইসলাম (২৭) বরিশালের কাউনিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী। আর চালক মেহেদী হাসান যশোরের পুলেরহাট এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে।

জেলা ট্রাফিক পরিদর্শক হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে রায়াপুর এলাকায় জেলা ট্রাফিক বিভাগ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি করছিল। এ সময় যশোর থেকে ছেড়ে আসা ঝালকাঠিগামী একটি প্রাইভেটকারে তল্লাশিকালে গাড়ির ভেতরে একটি ব্যাগে ১২৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

পরে নলছিটি থানায় খবর দিলে উপপরিদর্শক রাসেল এসে গাড়িতে থাকা ওই নারী ও চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় মাদকবহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশালের তানিয়া ঝালকাঠিতে ১২৩ বোতল ফেনসিডিলসহ আটক

প্রকাশের সময় : 11:40:59 pm, Thursday, 3 October 2019