বরিশালের কাশিপুর থেকে জসিম গ্রেপ্তার ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের কাশিপুর থেকে জসিম গ্রেপ্তার !

বরিশালের কাশিপুর থেকে জসিম গ্রেপ্তার !

বরিশালের কাশিপুর থেকে জসিম গ্রেপ্তার !




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাবুগঞ্জে বসতঘর দখলের চেষ্টায় ৪ জনকে দ্বিতীয় দফায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম এবং মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী জসিম ঢালীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কাশিপুর এলাকা থেকে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। জসিম ঢালী বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের কাঞ্চন ঢালীর ছেলে।

 

 

গ্রেপ্তারকৃত জসিম ঢালীকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এয়ারপোর্ট থানা সূত্র জানায়, গত ১ মার্চ জসিম ঢালী ও তার সন্ত্রাসী বাহিনী রামপট্টি গ্রামের কৃষক সিদ্দিক ঢালীর ওপর অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

 

এসময় তার আর্তচিৎকারে তার ভাই রফিক ঢালী এগিয়ে এলে তাকে পিটিয়ে জখম করে সন্ত্রাসী জসিম ঢালী ও তার সহযোগীরা। এসময় রফিক ঢালীর স্ত্রী সানজিদা ও সিদ্দিক ঢালীর স্ত্রী সুমনা বেগমও মারপিটসহ শ্লীলতাহানি করে হামলাকারী সন্ত্রাসীরা।

 

বরিশালের কাশিপুর থেকে জসিম গ্রেপ্তার !

এ ঘটনায় সুমনা বেগম বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জসিম ঢালীসহ ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে সোমবার রাতে প্রধান আসামী জসিম ঢালীকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। সন্ত্রাসী জসিম ঢালীর বিরুদ্ধে রামপট্টি এলাকায় জমি দখল, বসতঘরে হামলা, অন্যের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ, কোপাকুপি ও মারামারিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

 

 

উল্লেখ্য, প্রায় ১ বছর আগেও জসিম ঢালী ও তার সহযোগীরা সিদ্দিক ঢালীর সাথে সালিশে হেরে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তার পরিবারের ৪ নারীসহ ৭ জনকে কুপিয়ে জখম করেছিল এবং আহতরা সবাই হাসপাতালে থাকার সুযোগে রাতের আঁধারে তাদের পুরাতন একটি বসতঘর নিশ্চিহ্ন করে রাতারাতি সেখানে ইটের রাস্তা নির্মাণ করেছিল তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD