সংবাদ শিরোনাম:

বরিশালের ওষুধ ব্যবসায়ী ঢাকায় খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:57:11 pm, Sunday, 19 July 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ার একটি বাসায় চোরের ছুরিকাঘাতে তাজুল ইসলাম (৩৮) নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১৯জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুপুর পৌনে দুইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত তাজুল বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মৃত আব্দুল মালেকার ছেলে।

তাজুলের আত্মীয় আজমল হোসেন জানান, তাজুল শনির আখড়ায় গোবিন্দপুর হাজী মসজিদের সামনের একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকতেন। শনির আখড়া এলাকাতেই তার ‘তাজুল ফার্মেসি’ নামে প্রতিষ্ঠান আছে। দেড় মাস আগে স্ত্রী খাদিজা বেগম তার দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি বরিশালে যায়। বাসায় একাই ছিলেন তাজুল। আজমল আরও বলেন, ‘দুপুরে জানতে পারি তাজুলকে কে বা কারা ছুরি মেরেছে। খবর পেয়ে হাসপাতালে এসে তাজুলের মৃতদেহ দেখতে পাই।

তাজুলকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা মোঃ ইউসুফ। তিনি জানান, দুপুরে হঠাৎ চোর চোর বলে এক যুবককে ধাওয়া করে আশেপাশের লোকজন। যুবকের হাতে ছুরি দেখা যায়। এ সময় কয়েকজন মিলে তাজুলকে রক্তাক্ত অবস্থায় পাঁচতলা থেকে নিচে নামাচ্ছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে হৃদয় (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি করতে এসেছিল সে। পালিয়ে যাবার সময় তাজুলকে ছুরিকাঘাত করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের ওষুধ ব্যবসায়ী ঢাকায় খুন

প্রকাশের সময় : 03:57:11 pm, Sunday, 19 July 2020