বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালের একই পরিবারের ৩ জন নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:11:04 pm, Saturday, 22 January 2022
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি দূর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১০।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন বেগম (৩৭) ও মেয়ের স্বামী মো. রিয়াজুল ইসলাম (৪৮)। তাদের বাড়ি বরিশালের উজিরপুরে। এ ঘটনায় সিএনজিচালক আব্দুর রফিক (৫০) ও শারমিনের পাঁচ বছর বয়সী মেয়ে শাকিরা আহত হন।

এর আগে শুক্রবার সকালে যাত্রাবাড়ির মাতুয়াইল মেডিক্যালের সামনে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

মৃত শারমিনের ভাই তানভীর জানান, তাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুরে। তার মা সাহেদা বেগম মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি। শুক্রবার সকালে মাকে দেখতে গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর থেকে বাবা, বোন, ভগ্নিপতি ও তাদের এক সন্তান ভোরে সদরঘাট এসে নামেন। সেখান থেকে অটোরিকশায় মহাখালী যাওয়ার পথে এ দুর্ঘটনর শিকার হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালের একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশের সময় : 08:11:04 pm, Saturday, 22 January 2022