বরিশালের উজিরপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালের উজিরপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

বরিশালের উজিরপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য




উজিরপুর প্রতিনিধি॥  বরিশালের উজিরপুরে রিমা আক্তার (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উজিরপুরের সাতলা ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করলেও, স্বজনদের দাবী ঘটনা ভিন্ন খাতে প্রবাভিত করার জন্য হত্যার পর ওই গৃহবধুর মরদেহ শশুর বাড়ির লোকজন গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।

অপরদিকে শশুর বাড়ি এলাকা থেকে রিমার মরদেহ উদ্ধার করা হলেও খুজে পাওয়া যায়নি সেই বাড়ির কাউকে। রিমার স্বামীসহ শশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে। মৃত রিমা আক্তার (২৭) বরিশালের আগৈলঝাড়া উপজেলার জয়রামপট্টি এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে।

দীর্ঘ ৮ বছর পূর্বে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের মন্নান বেপারীর ছেলে মিজানুর রহমানের সাথে তার বিয়ে হয়। সাংসারিক জীবনে মিজান ও রিমা দম্পতির আবু সাঈদ নামে ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে। রিমার চাচা গোলাম মাওলা জানান, রিমা দেখতে একটু কালো হওয়ায় বিয়ের সময় যৌতুক দিতে হয়।

এরপর দীর্ঘ ৮ বছরের সংসার জীবনে মিজান ও তার পরিবারকে বিভিন্ন সময়ে ওই কারনেই গরু, নগদ টাকাসহ নানান উপটৌকন দিতে হয়েছে। সর্বোশেষ মিজান ও তার পরিবার ১ লাখ টাকার যৌতুক চায়। কিন্তু তা দিতে অপারগতা জানালে রিমার স্বামী, শশুর-শাশুড়ি, দেবর-দেবরের স্ত্রী তার ওপর অমানসিক নির্যাতন শুরু করে।

তিনি বলেন, রিমা আত্মহত্যা করলেও এই ৮ বছরেই করতো, সন্তান বড় হয়েছে এখন কেনো করবে। তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আর তা না হলে সবাই পালিয়ে যাবে কেন।

এদিকে ঘটনাস্থল উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল, এসআই রুহুল আমিন, এসআই হরিদাশ নাগসহ কর্মকর্তারা পরিদর্শন করেছেন। পুলিশের এ কর্মকর্তারা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD