সংবাদ শিরোনাম:

বরিশালের আকাশ পেলেন ৫ লাখ টাকা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:40:41 am, Thursday, 9 July 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশব্যাপী বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৬ চলছে। এর আওতায় ওয়ালটন রেফ্রিজারেটর, টেলিভিশন এবং এয়ার কন্ডিশনার ক্রেতাদের জন্য প্রতিদিনই রয়েছে ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ।

এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের একটি ফ্রিজ কিনে পাঁচ লাখ টাকা ক্যাশব্যাক পেয়েছেন বরিশালের সাদি মো. আকাশ। বুধবার (৮ জুলাই) দুপুরে ওয়ালটনের বরিশাল জোনের এরিয়া ম্যানেজার সুব্রত দাস সাদি মো. আকাশ ও তার বাবা মো. শফিকুল ইসলামের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।

এর আগে গত ৫ মার্চ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দার ওসমান খান সড়কের বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে সাদি মো. আকাশ বাংলাবাজার ওয়ালটন প্লাজা থেকে ২৫ হাজার ৬৫০ টাকায় WFA-2A8 মডেলের একটি ফ্রিজ কেনেন। ফ্রিজ কেনার পর রেজিস্ট্রেশন করে ফিরতি এসএমএসের মাধ‌্যমে পাঁচ লাখ টাকা ক‌্যাশব‌্যাকের খবর পান তিনি।

চেক বিতরণের সময় বাংলাবাজার ওয়ালটন প্লাজার ম্যানেজার জাহাঙ্গীর হোসেন ও নথুল্লাবাদ এবং সদররোড শাখার ওয়ালটন প্লাজার ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাশব্যাকের পাঁচ লাখ টাকা চেক পেয়ে আকাশের বাবা মো. শফিকুল ইসলাম বলেন, ‘ওয়ালটনের পণ্য আন্তর্জাতিকমানের। দামে সাশ্রয়ী। ওয়ালটন আমাদের দেশের সম্পদ। বিশ্বের বহু দেশে এখন ওয়ালটনের পণ্য রপ্তানি হয়। ওয়ালটন ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে রক্ষা করে। আমরা ওয়ালটনের কাছে কৃতজ্ঞ।

ওয়ালটনের বরিশাল জোনের এরিয়া ম্যানেজার সুব্রত দাস বলেন, ‘‘দেশজুড়ে ওয়াটনের ১৭ হাজারেরও বেশি আউটলেট রয়েছে। যেখানে পাওয়া যাচ্ছে দেড় শতাধিক মডেল ও ডিজাইনের ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার বা ডিপ ফ্রিজ। দাম ১০ হাজার থেকে ৬৯,৯০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও ওয়ালটন পণ্য কেনার সুযোগ রয়েছে।

‘এছাড়া ঘরে বসে অনলাইনে eplaza.waltonbd.com থেকেও ফ্রিজসহ সব ধরনের পণ্য কেনা যায়। ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭৪টি সার্ভিস সেন্টার।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের আকাশ পেলেন ৫ লাখ টাকা

প্রকাশের সময় : 12:40:41 am, Thursday, 9 July 2020