সংবাদ শিরোনাম:

বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:43:02 pm, Friday, 23 October 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বৈরী আবহাওয়া ও নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করায় বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ র‌য়ে‌ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নি‌র্দে‌শে শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার থেকেই বরিশালে একাধারে বৃষ্টি হচ্ছে। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টিপাত বন্ধ থাকলেও মধ্যরাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বশেষ আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী বরিশালে গত ২৪ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অপরদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে বরিশালের কীর্তনখোলাসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ব‌লেন, কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে কোনো লঞ্চ অভ্যন্তরীণ রুটের উদ্দেশে ছেড়ে যায়নি। আবার কোনো লঞ্চ বরিশাল নদীবন্দরে যাত্রী নিয়েও আসেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের সময় : 04:43:02 pm, Friday, 23 October 2020