বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় বরিশালে শিশু হত্যার দায়ে মাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:54:59 pm, Monday, 12 October 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় মো. রনি (১১) নামে এক শিশুকে হত্যার দায়ে তার মাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় দেন।

জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট লস্কর নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহতের মা ও মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার পশ্চিম রতনপুর এলাকার বাসিন্দা লতিকুল্লাহ দুয়ারীর স্ত্রী কনা বেগম ও তার প্রেমিক একই এলাকার বাসিন্দা রুহুল আমিন নলী ও শাহিন নলী। রুহুল আমিন নলী ও শাহিন নলী সম্পর্কে দুই ভাই।

রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় কনা বেগম ও রুহুল আমিন নলী উপস্থিত থাকলেও শাহিন নলী অনুপস্থিত ছিলেন।

নিহত রনি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে লতিকুল্লাহ দুয়ারী ও কনা বেগম দম্পতির সন্তান।

স্বামী চট্টগ্রামের সীতাকুন্ডে থাকায় প্রতিবেশী রুহুল আমিন নলী ও শাহিন নলীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে কনা বেগমের। ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে রনি মাঠে খেলাধুলা করে বাড়ি ফিরলে মা কনা বেগম ও রুহুল আমিন নলীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। রনি অন্যদের ঘটনাটি বলে দিতে পারে- এমন সন্দেহে মা কনা বেগম, রুহুল আমিন নলী ও শাহিন নলী শিশুটিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে।

এরপর রনিকে সাপে কেটেছে বলে মরদেহ দাফন করতে গেলে স্থানীয় ইউপি সদস্যর ও অন্যদের সন্দেহ হয়। তারা বাধা দেন। খবর পেয়ে রনির বাবা চট্টগ্রামের সীতাকুন্ড থেকে এসে পরদিন হত্যা মামলা করেন।

পরে কনা বেগম, রুহুল আমিন নলী ও শাহিন নলীকে পুলিশ গ্রেপ্তার করলে তারা রনিকে হত্যার কথা স্বীকার করেন। এরপর ওই তিনজনকে অভিযুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন।

অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় বরিশালে শিশু হত্যার দায়ে মাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময় : 03:54:59 pm, Monday, 12 October 2020