সংবাদ শিরোনাম:

বরিশালসহ ১৫ জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:27:17 pm, Tuesday, 10 September 2019
  • 22 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: দেশের ৪৪ টির জেলার সঙ্গে আরও ১৫টি জেলা রেল নেটওয়ার্কের আসছে। সোমবার একাদশ জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।মন্ত্রী জানান, রেলওয়ের যেসব প্রকল্প চলমান এবং অতিদ্রুত যেসব প্রকল্প নেয়া হবে তা বাস্তবায়িত হলে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, মাগুড়া, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান, কক্সবাজার, নড়াইল, ঝালকাঠি, পটুয়াখালী, মানিকগঞ্জ, পিরোজপুর ও বরগুনা এ ১৫ জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে।

তিনি আরও বলেন, রেলওয়ের বিদ্যমান মাস্টারপ্ল্যান সম্প্রতি হালনাগাদ করা হয়েছে। যার মেয়াদ ধরা হয়েছে ৩০ বছর (২০১৬ থেকে ২০৪৫)।

এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পর লক্ষীপুর, শেরপুর, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি- এ ৪ টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আসবে। এরপর ভোলাকেও রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালসহ ১৫ জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে

প্রকাশের সময় : 01:27:17 pm, Tuesday, 10 September 2019