বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশালসহ মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবি,আন্দোলনে নামছেন বাস মালিক-শ্রমিকরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:56:50 am, Saturday, 22 February 2020
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে বিআরটিসির বাস, থ্রি হুইলার যানবাহন এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আন্দোলনে নামছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আট জেলার বাস মালিক-শ্রমিকরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালিক-শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনে নামবেন তারা।

বরিশাল বিভাগের ছয় জেলা বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর এবং বাগেরহাট ও খুলনা জেলার বাস মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৃহস্পতিবার রাতে সভা করে এ ঘোষণা দেন। বরিশাল নগরীর রূপাতলীতে বাস মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ঐক্য পরিষদের আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি কাওছার হোসেন শিপন জানান, যেসব রুটে মালিক সমিতির বাস চলাচল করছে, সেই রুটগুলোতে রুট পারমিট ছাড়াই বিআরটিসির বাস, থ্রি হুইলার যানবাহন এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল চলছে। এ ছাড়াও দূরপাল্লার রুটের পরিবহনের নামে যত্রতত্র থেকে যাত্রী তোলা এবং নামানোর কারণে প্রকৃত পরিবহন মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অনিয়ম বন্ধের দাবিতে বরিশাল বিভাগের ছয় জেলা এবং খুলনা ও বাগেরহাটের বাস শ্রমিকরা যৌথভাবে আন্দোলনে নামবেন।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, আগে তারা তাদের দাবির বিষয়ে সংশ্নিষ্ট জেলার জেলা প্রশাসকদের অবহিত করবেন। এরপর আগামী ২৫ ফেব্রুয়ারি ওই আট জেলায় একযোগে মানববন্ধন করা হবে। ওই দিন কর্মসূচি পালন উপলক্ষে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আট জেলায় অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশালসহ মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবি,আন্দোলনে নামছেন বাস মালিক-শ্রমিকরা

প্রকাশের সময় : 01:56:50 am, Saturday, 22 February 2020