সংবাদ শিরোনাম:

বরিশালসহ এমপিওভুক্ত হলেন আরও ২০৯৯ শিক্ষক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:21:23 am, Friday, 22 March 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া দুই হাজার ৯৯ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।বৃহস্পতিবার (২১ মার্চ) মাউশির সহকারী পরিচালক (প্রশাসন) সফিক আহমেদ সিদ্দিকেএ তথ্য নিশ্চিত করেছেন।

সফিক আহমেদ বলেন, এমপিও পাওয়া শিক্ষকদের মধ্যে স্কুল কলেজের এক হাজার ৩৮৩ এবং মাদরাসার ৭১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৪০, চট্টগ্রামে ১৫৮, কুমিল্লায় ১৭৬, ঢাকায় ২৫৩, খুলনা ১৭২, ময়মনসিংহ ১৩০, রাজশাহী ১৭১, রংপুর ১২৪ এবং সিলেট অঞ্চলের ৩৪ জন রয়েছেন। মাদরাসার ৭১৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১২২, চট্টগ্রাম ৫৬, কুমিল্লা ১৩৫, ঢাকা ১০৫, খুলনা ৭৮, ময়মনসিংহ ৮৯, রাজশাহী ৮১, রংপুর ৪০ জন এবং সিলেট অঞ্চলে ১০ জন রয়েছেন।

তিনি আরও বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সভায় মার্চ মাসের বেতন ছাড়েরও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালসহ এমপিওভুক্ত হলেন আরও ২০৯৯ শিক্ষক

প্রকাশের সময় : 12:21:23 am, Friday, 22 March 2019