বরগুনা-২: নৌকার প্রার্থীর সঙ্গে পাথরঘাটার ব্যবসায়ীদের উঠান বৈঠক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




বরগুনা-২: নৌকার প্রার্থীর সঙ্গে পাথরঘাটার ব্যবসায়ীদের উঠান বৈঠক

বরগুনা-২: নৌকার প্রার্থীর সঙ্গে পাথরঘাটার ব্যবসায়ীদের উঠান বৈঠক




পাথরঘাটা প্রতিনিধি : পাথরঘাটার ব্যবসায়ীদের সঙ্গে উঠান বৈঠক করেন বরগুনা ২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা এমপি।

বুধবার সন্ধ্যা ৭টায় পাথরঘাটা সরকারি মডেল কেএম মাধ্যমিক বিদ্যালয়ের গ্রান্ডফ্লরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত পাথরঘাটার ব্যবসায়ীদের সঙ্গে এই উঠান বৈঠকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, পৌরমেয়র আনোয়ার হোসেন আকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা এমপি’র জ্যেষ্ঠ কন্যা ফারজানা সবুর রুমকি।

এসময় রুমকি বলেন,আমার বাবা প্রয়াত সাবেক সাংসদ গোলাম সবুর টুলু আজীবন আপনাদের পাশে ছিলেন। আমার মা এবং আমরাও তাঁর মতো আপনাদের পাশে থাকতে চাই। আপনারাও আমাদেরকে পাশে রাখবেন। আপনাদের সঙ্গে আমরা আবারও বসতে চাই। এমপি নির্বাচনে আমার মা সুলতানা নাদিরাকে নৌকা মার্কায় ভোট দিবেন কিনা এমন প্রশ্নের সঙ্গে সঙ্গে উপস্থিত ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ হাত উচিয়ে সমর্থন জানিয়ে দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD