বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরগুনায় হাসপাতালের পরিত্যক্ত একটি টয়লেটের ড্রামে নবজাতক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:09:21 am, Monday, 6 April 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা জেনারেল হাসপাতালে পরিত্যক্ত একটি টয়লেটের মধ্যে রাখা ব্লিচিং পাউডারের ড্রামের মধ্য থেকে একটি ছেলে নবজাতক উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের মহিলা ওয়ার্ডের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স লাইজু আক্তার বলেন, রোববার দুপুর ১২টার দিকে তিনি ওই বাথরুমের সামনে দিয়ে যাওয়ার সময় ছোট বাচ্চার কান্নার শব্দ শুনে এগিয়ে যান। কাছে গিয়ে ওই নবজাতককে দেখতে পান এবং শিশুটিকে উদ্ধার করে আনেন।

ব্লিচিং পাউডারের কারণে শিশুটির শরীরের এক পাশ পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে শিশু বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন বলেন, গত কয়েকদিনে মাত্র দুইজন প্রসূতি মা ভর্তি হয়েছিলেন। ডেলিভারির পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কিন্তু কারা এই বাচ্চা ফেলে গেছে এখনও বলা যাচ্ছে না।

তিনি বলেন, নবজাতকের বয়স মাত্র কয়েক ঘণ্টা। তবে কারও অবৈধ সন্তান হতে পারে। হয়তোবা কোনো এক ফাঁকে হাসপাতালে ফেলে চলে যেতে পারে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ অনুসন্ধান করে বের করার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, নবজাতক হাসপাতালে রয়েছে। এখন পর্যন্ত মায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরগুনায় হাসপাতালের পরিত্যক্ত একটি টয়লেটের ড্রামে নবজাতক

প্রকাশের সময় : 12:09:21 am, Monday, 6 April 2020