সংবাদ শিরোনাম:

বরগুনায় স্ত্রীকে লোহার অ্যাঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যা করল স্বামী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:58:17 pm, Monday, 1 February 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে স্ত্রী রাবেয়া বেগমকে লোহার অ্যাঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ওলিউল্লাহকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম উপজেলার চাওড়া ইউপির চন্দ্রা এলাকার আবদুল আজিজ মোল্লার মেয়ে।

জানা যায়, উপজেলার গুলিশাখালী এলাকার মো. ছাত্তারের ছেলে ওলিউল্লাহ তার স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে প্রায় ১০ বছর আগে আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। প্রায়ই পারিবারিক কলহের বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে লোহার অ্যাঙ্গেল দিয়ে সোমবার সকালে তাকে পিটিয়ে অজ্ঞান করে স্বামী ওলিউল্লাহ।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে মৃত্যু দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক স্বামীকে পুলিশ আটক করেন।

আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। স্বামী ওলিউল্লাহকে আটক করা হয়েছে। তদন্ত চলমান আছে পরবর্তীতে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় স্ত্রীকে লোহার অ্যাঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যা করল স্বামী

প্রকাশের সময় : 09:58:17 pm, Monday, 1 February 2021