বরগুনায় স্কুল শিক্ষার্থী নিহত Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




বরগুনায় স্কুল শিক্ষার্থী নিহত

বরগুনায় স্কুল শিক্ষার্থী নিহত

বরগুনায় স্কুল শিক্ষার্থী নিহত




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে ঈগল পরিবহনের একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈগল পরিবহনের বাসটি বুধবার রাতে ঢাকা থেকে কলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। পথে আমতলী-পটুয়াখালী মহাসড়কের সাহেববাড়ী বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

 

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

 

 

আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমতলী হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

 

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD