বরগুনায় সাকুরা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০ Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




বরগুনায় সাকুরা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

বরগুনায় সাকুরা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০




বরগুনা প্রতিনিধি॥  বরগুনার আমতলী-কলাপাড়া-কুয়াকাটা সড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকায় ঢাকাগামী নাইট কোচ সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে।শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাইট কোচ সাকুরা পরিবহন আমতলী-কলাপাড়া-কুয়াকাটা সড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকায় রাত ৮টার দিকে পৌঁছলে মোর ঘোড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ১০ জন আহত হয়। স্থানীয়রা আহত যাত্রী মিথিয়া মজুমদার (৩৪), ছোটন মজুমদার (৩৭), ফাহিবাকে (৪৩) উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করায়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্ঘটনার সাথে সাথে গাড়ির ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র জানান, চারজন যাত্রী সামান্য আহত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়েছি। তবে নিহতের কোনো ঘটনা ঘটেনি। ৮-১০ জন যাত্রী আহত হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD