বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরগুনায় সরকারি কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:20:24 pm, Sunday, 16 February 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর জখম এ শিক্ষক বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তালতলী উপজেলার কলাবাগান এলাকায় শিক্ষক আবদুর রহমানের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবদুর রহমানের বাড়িতে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। শিক্ষককে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় তার স্ত্রীও আঘাদপ্রাপ্ত হয়। পরে রাতেই স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় আবদুর রহমানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর অবস্থা আশঙ্কাজনক।

আবদুর রহমানের স্ত্রী মাহফুজা বলেন, দুর্বৃত্তরা অভিনব কায়দায় বাসার ভিতরে ঢুকে অধ্যাপককে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কোপাতে থাকে। দুর্বৃত্তদের হামলায় অধ্যাপক খাটের নীচে পরে গেলে দুর্বৃত্তরা চলে যায়। তার মাথায় ও কানে প্রায় ৮টি কোপের আঘাত রয়েছে। তবে দরজা আটকানো বাসার ভিতরে কিভাবে প্রবেশ করেছে তা বলতে পারেনি।

এ বিষয়ে আবদুর রহমানের মেয়ে আছিয়া আক্তার রেশমা বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে বাবাকে কুপিয়ে জখম করে। কারা কুপিয়ে জখম করেছে তাদের পরিচয় জানা যায়নি। বাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে কি না তা বাবা সুস্থ হওয়ার পরে জানা যাবে।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে, এখনো কোন অভিযোগ পাইনি।

এদিকে ঘটনার পর রোববার দুপুরে স্থানীয় ছাত্রীছাত্রীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে। দক্ষিণ সদর রোডের কমডেকা টাওয়ার সংলগ্ন এলাকায় দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে তালতলী সরকারি কলেজ এবং তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে কলেজ অধ্যক্ষ রবীন্দ্রনাথ হাওলাদার, প্রতিষ্ঠাতা

এ কে এম কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ হারুন-অর-রশীদ খান ও সাবেক সহকারী অধ্যাপক এম এ জব্বার তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা আবদুর রহমানের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরগুনায় সরকারি কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 05:20:24 pm, Sunday, 16 February 2020