সংবাদ শিরোনাম:

বরগুনায় শুকর মে‌রে‌ছে মানুষ, মানুষ মে‌রে‌ছে শুকর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:54:34 pm, Friday, 6 November 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় বন্য শুকরের হামলায় আবদুল মন্নান (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শুক‌রের হামলায় আরো পাঁচজন আহত হ‌ন। প‌রে শুকরটি গ্রামবা‌সীরা পি‌টি‌য়ে মে‌রে‌ ফে‌লে‌ গা‌ছের স‌ঙ্গে ঝু‌লি‌য়ে রা‌খে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের ক্রোক গ্রামীণ ব্যাংকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল মন্নান বরগুনা সদরের ঢলুয়া এলাকার বাসিন্দা। বি‌কে‌লের দি‌কে গ্রামবা‌সী লোকল‌য়ে আসা শুকর‌টি‌কে পি‌টি‌য়ে মে‌রে ফে‌লে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মন্নান শাপলা তোলার জন্য বিলে গিয়েছিলেন। হঠাৎ বন্য শুকর তার ওপর হামলা করে। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল গিয়ে শুকরটিকে তাড়া করে বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী বজলুর রহমান জানান, তিনি মাঠে কাজ করছিলেন, হঠাৎ আওয়াজ শুনতে পেয়ে তিনিসহ আরো কয়েকজন লাঠিসোঁটা নিয়ে গিয়ে দেখতে পান শুকরের কামড়ে ক্ষত-বিক্ষত হয়ে পড়ে আছেন মান্নান। এ সময় মন্নানকে উদ্ধার করেন।

নিহত মান্নানের ছেলে বাদল জানান, তার বাবা একজন কৃষক। সম্প্রতি তিনি শাকসবজি কুড়িয়ে বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজো সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর লোকজনের কাছে জানতে পারেন, শুকরের হামলায় তার বাবার মৃত্যু হয়েছে।

ওই এলাকার কয়েকজন ব্যক্তি জানান, তারা গত কয়েকদিন ধরে ওই এলাকায় একটি বন্য শুকর বিচরণ করতে দেখেছেন। আবুল কালাম ও জীবন নামের দুজন জানান, শুকরটির তাদেরকেও তাড়া করেছিল।

বন বিভাগ বরগুনা রেঞ্জের বিট কর্মকর্তা মতিউর রহমান মুঠোফোনে বলেন, বন বিভাগ শুকরটি ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আগেই গ্রামবা‌সী সে‌টি পি‌টি‌য়ে মে‌রে ফে‌লে‌ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত বৃদ্ধের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় শুকর মে‌রে‌ছে মানুষ, মানুষ মে‌রে‌ছে শুকর

প্রকাশের সময় : 05:54:34 pm, Friday, 6 November 2020